নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, আ’লীগ সভাপতিকে অব্যাহতি

আপডেট : ০১ জুলাই ২০২২, ০১:৩৬ এএম

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক মো. আকতার হোসেনকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি ও তিন দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. অচিন কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক এ বিষয় নিশ্চিত করেছেন।

নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের প্যাডে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের মোবাইল ফোনের স্ট্যাটাস নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। আপনি উক্ত কলেজের একজন শিক্ষক ও ভিডিও ফুটেজে দেখা যায় আপনি সেখানে উপস্থিত ছিলেন। পরিশেষে দেখা যায় আপনার উপস্থিতিতে উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে বের করা হয়। যাহা নিন্দনীয়, শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করার সামিল।’

এতে আরো বলা হয়, ‘বিভিন্ন প্রকার পত্র-পত্রিকায় ও মিডিয়ায় আপনাকে জড়িয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। যার দায় আপনি এড়াতে পারেন না। আমরা মনে করি সভাপতি হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।’

নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, সভাপতি অবর্তমানে সহ-সভাপতি মশিয়ার রহমান দায়িত্ব পালন করবে।

এদিকে, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৩০ জুন) দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী শনিবার (২ জুলাই) নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

অপরদিকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনও শনিবার নির্ধারণ করেছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের সদ্য সাবেক বিজিবি নেত্রী নূপুর শর্মার ছবি ব্যবহার করে স্ট্যাটাস দেন।

এরপর ১৮ জুন সকালে কলেজে আসলে তার বন্ধুরা তাকে পোস্টটি মুছে ফেলতে বলেন। শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকেও জানান।

এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা।

আরও পড়ুন: নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন আহত হন।

ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে পুলিশ হাতে তুলে দেওয়া হয়।


একাত্তর/আরএ

নড়াইলের মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজে ধর্ম অবমাননার ছুতোয় লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে। উপহারটি দিয়েছেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু...
নড়াইলে নিজের ঘরের বিছানায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী।শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা...
চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ অক্টোবর) বিকেলে চিত্রা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পুরুষদের পাশাপাশি এবছরও...
নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা পাওয়া আসামি পলাতক রয়েছেন। এ সময় ওই মামলা থেকে দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্পেশাল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর