নলকা সেতু খুলে দেয়া আর পুলিশের নজরদারী বাড়ানোর পর ঈদে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ অন্যবারের তুলনায় এবার বেশ স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছে। একই সাথে পশুবাহী ট্রাকেও নেই কোন হয়রানী।
তবে কখনো বিকল যানবাহনের কারণে যানজটের সৃষ্টি হলেও দ্রুত তা নিরসন করছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) সকাল থেকেই যানবাহনের চাপ বাড়ে উত্তরবঙ্গ মহাসড়কে। এসময় তৎপর পুলিশ রাস্তায় যত্রতত্র পার্কিং করতে বাধা দেয়ার কারণে যানজট খানিকটা হলেও কম উত্তরবঙ্গ মহাসড়কে।
তবে বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুলে একটি যানবাহন সড়কে বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। তবে এরপর ঘণ্টা দুয়েকের চেষ্টায় আবারে পথ সচল করে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: মোটরসাইকেলে বাড়ি ফিরতে গিয়ে না ফেরার দেশে দুই ভাই
হাইওয়ে পুলিশ বগুড়া জোনের পুলিশ সুপার মুনশী সাহাবুদ্দিন বলেন, মহাসড়কে যানজট বা চাঁদাবাজির দৌরাত্ম্য কোনটাই নেই। পশুবাহী ট্রাকসহ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একাত্তর/এসজে