বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

টোল আদায়ে নতুন এক রেকর্ড গড়লো যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতুর দুই প্রান্তে প্রায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায় হয়েছে, যা এ যাবতকালের রেকর্ড। 

শুক্রবার (৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য জানিয়ছেন।

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা। 

একই সময়ে সেতুতে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হ‌য়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে। অন‌্যদি‌কে উত্তরবঙ্গ থে‌কে সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা পার হয়েছে ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন। এছাড়া সেতু পারাপার হয়েছে ছয় হাজার ৩৪১টি মোটরসাইকেল।

আরও পড়ুন: মোটরসাইকেলে বাড়ি ফিরতে গিয়ে না ফেরার দেশে দুই ভাই

এর আগে, গত ২৯ এপ্রিল ঈদুল ফিত‌রের সময় সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপারের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ১৮ লাখ ৮০ হাজার টাকা।


একাত্তর/এসি