ভোলার চরপিয়ালের সরকারি বন থেকে আট কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের বনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আরিফ ও মো. শাকিল। তাদের বাড়ি মনপুরার হাজির হাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দাসের হাট গ্রামে।
দুই শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করেছে বন বিভাগ। ওই মামলায় শুক্রবার (১৫ জুলাই) সকালে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
পচা কোড়ালিয়া বন বিভাগের বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়ালের বনে অভিযান চালানো হয়। এসময় জবাই করা হরিণের আট কেজি মাংসসহ দুই শিকারিকে আটক করা হয়।
আরও পড়ুন: আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরে আটক ব্যক্তিদের মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসে নিয়ে মামলা দেওয়া হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে মনপুরার রেঞ্জ অফিসার মো. মঈনুল ইসলাম জানান, শুক্রবার সকালে আটক দুই শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিধন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
একাত্তর/এসজে