চরফ্যাশনে পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

ভোলার চরফ্যাশনে পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। 

সোমবার (২৪ আগস্ট) রাতে চরফ্যাশন বাজারে অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সুন্ধি কাছিম ও স্থানীয়ভাবে কড়ি কাইট্টা নামে পরিচিত প্রজাতির কচ্ছপ রয়েছে।

উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারে অভিযান চালানো হয়। এ সময় চারটি বাঁশের ঝুড়িতে অবরুদ্ধ অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়। 

পরে রাত ১০টার দিকে উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে অবমুক্ত করা হয়। তবে বন বিভাগের অভিযানের খবর আগে থেকেই টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভোলা উপকূলীয় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, কচ্ছপ পাচার বন্ধের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরবিএস
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জেলের জালে প্রায় ২০০ বছর বয়সে একটি কচ্ছপ ধরা পড়ে। ৫০ কেজি ওজনের কচ্ছপটি পরে পরিবেশবাদী সংগঠন ও বনবিভাগের সহযোগিতায় আবারও জলে ছেড়ে দেওয়া হয়েছে।
ভোলায় নব নির্মিত একটি বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর