পদ্মাসেতুতে পিকআপ উল্টে দুইজন নিহত, আহত তিন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অক্সিজেন সিলিন্ডার বহনকারী পিকআপ উল্টে হেলপার কাউসার ও যাত্রী রাজু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত তিনজনকেই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পিকআপ চালক মিরাজ জানান, শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।

হেলপার ছাড়াও পিকআপের মালিক আনোয়ার হোসেনের ভাই রাজু খন্দকার নিহত হয়েছেন।

আনোয়ারের আরেক ভাই রাজিবের স্ত্রী মুক্তা ও ১০ মাসের জমজ কন্যা শিশুদের গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দুই লঞ্চের প্রতিযোগিতা, সংঘর্ষে ২০ জন আহত

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গাড়িতে ৮৫টি অক্সিজেন সিলিন্ডার খালি ছিলো।


একাত্তর/আরএ