দুই লঞ্চের প্রতিযোগিতা, সংঘর্ষে ২০ জন আহত

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১১:২৭ পিএম

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ঘাটে দুই লঞ্চের সংঘর্ষে লঞ্চ ও পন্টুনে অবস্থানরত অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে কালাইয়া টু ঢাকাগামী এমভি বন্ধন ৫ ও ধুলিয়া-১ দোতালা লঞ্চের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় লঞ্চে অবস্থানরত ও পন্টুনে অপেক্ষমান শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

লঞ্চ যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ দুটো বাউফলের কালাইয়া ঘাট থেকে ওইদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে প্রতিযোগিতামূলক চালিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ধুলিয়া লঞ্চ ঘাটে ভিড়তে গিয়ে বন্ধন ৫ লঞ্চটি, ধুলিয়া ১ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়। সেই ধাক্কা লাগে পন্টুনেও।

ধুলিয়া ১ লঞ্চের যাত্রী হাসান সিকদার জানান, এ ঘটনায় দুই বছরের শিশু মারজিয়া, তার বাবা মেহেদি হাসান (৩২), আশ্রাফ গাজীসহ (৫০) ২০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। এর মধ্যে মারজিয়ার অবস্থা আশঙ্কাজনক।

ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন দেওয়ান জানান, পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীতে অভিযান, রুট পারমিটবিহীন ১৩ বাস ডাম্পিং

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আহত ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে পাঁচজন গুরুতর আহত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লঞ্চ দুটো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর