শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে দুই কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (২৩ জুলাই) উপ‌জেলার চককাউরিয়া ও শিমুলকু‌চি এলাকায় এসব দুর্ঘটনা ঘ‌টে। 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা য‌ায়, সকা‌লে উপ‌জেলার চককাউরিয়া এলাকার ছৈয়দুর রহমানের ছেলে শফিজল মিয়া ওরফে ঢালি নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে বিদ্যুতের তার সংযোগ দিতে যান। 

এসময় ছেঁড়া তা‌রে জড়ি‌য়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তা‌কে ঘটন‌াস্থল থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এদিকে, দুপুরে উপ‌জেলার শিমুলকু‌চি এলাকার সরকার মিয়ার ছেলে খোকন মিয়া আমন চাষের জন্য ক্ষেতে কাজ শেষ করে পা‌শেই পুকুরে পা ধোয়ার জন্য যান। পুকুরের পানিতে আগে থেকে পানির পাম্পের তার পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। 

খোকন পুকুরের পানিতে নামার সাথে সাথে বিদ্যুতায়িত হন। প‌রে স্থানীয়রা দ্রুত তা‌কে ঘটন‌াস্থল থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আরও পড়ুন: তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাইম ডালিয়া বলেন, বিদ্যুতায়িত দুইজনই হাসপাতালে আনার আগেই মারা যান। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এসব ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে