র‌্যাবের অভিযানে একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আবু সাঈদ (৩৩) আটক হয়েছেন। তিনি একাধিক হত্যা মামলার আসামি।

সোমবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তারের সময় সাঈদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আবু সাঈদ উপজেলার পারদখলপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য কয়েকজন পার্বতীপুর এলাকায় অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি আবু সাইদকে আটক করা হয়।

আরও পড়ুন: ডোবা থেকে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে।


একাত্তর/আরএ