কেসি কলেজের প্রশাসনিক নিষেধাজ্ঞার মুখে সড়কেই শিবিরের নবীনবরণ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তবে কর্তৃপক্ষের সভা-সমাবেশ নিষেধাজ্ঞা ও কলেজ ছুটির ঘোষণার কারণে নির্ধারিত পন্থায় ক্যাম্পাসের ভেতরে অনুষ্ঠান পরিচালনা করতে পারেনি সংগঠনটি।

পরে কলেজ ক্যাম্পাসের সামনের প্রধান সড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ সভা ও সড়কেই তাদের নবীনবরণ কর্মসূচি সম্পন্ন করে ছাত্রশিবির।

সড়কের ওপর একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে আয়োজিত ওই প্রতিবাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। এছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ‘ফ্যাসিবাদী আচরণ’ করেছেন। নবীনবরণ আয়োজনের পূর্বানুমতি থাকা সত্ত্বেও অনুষ্ঠানের দিন কলেজ বন্ধ রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ সময় নেতারা কেসি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

সড়কের কর্মসূচি শেষে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে নবীন শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে কেসি কলেজ শাখা ছাত্রশিবির। সেখানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

একাত্তর/এসি
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর