ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে শিশু নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণকে প্রধান করে বুধবার রাতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, তিন সদস্যের তদন্ত কমিটিতে আরও দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।
আরও পড়ুন: ছিনতাইয়ের আসামিকে মাদক মামলায় জড়িয়ে তিন এসআই বিপাকে
এর আগে, বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হয় শিশু আশা। ছয় মাসের শিশুটিকে কোলে নিয়ে ভোটের ফলাফল দেখতে ওই কেন্দ্রে গিয়েছিলেন তার মা। এসময় ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোঁড়ে পুলিশ।
একাত্তর/জো