ছিনতাইয়ের আসামিকে মাদক মামলায় জড়িয়ে তিন এসআই বিপাকে

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯:৩২ পিএম

নাটোরে ভ্যান ছিনতাইয়ের দুই আসামিকে ছিনতাইয়ের মামলা না দিয়ে মাদকের মামলায় আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গুরুদাসপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটার আদালতে হাজির পুলিশের উপ-পরিদর্শক আকরামুজ্জামান এবং মাহাবুর রহমান সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন।

এসময় আদালত অপর পুলিশ উপ-পরিদর্শক জাহিদ হোসেনের হাজির না হওয়ার বিষয়ে জানতে চাইলে মাহাবুর এবং আকরামুজ্জামান বলেন, জাহিদ হোসেন অন্য মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার কারণে আসতে পারেন নি। তবে, তাদের ব্যাখ্যার পেক্ষিতে আদেশ কি হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে অভিযুক্ত পুলিশের ওই তিন উপ-পরিদর্শককে আদালতে সশরীরের হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলেন নাটোরের একটি আদালত।

আসামি মো. স্বপন এবং আলহাজ্ব প্রামাণিক আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকারোক্তি দেন তারা ভ্যান ছিনতাই করেছেন। কিন্তু পুলিশ তাদেরকে মাদকের মামলায় আদালতে সোপর্দ করে। তারা গাঁজা বা কোনো ধরনের মাদক বহন করেননি।

পুলিশ অভিযুক্তদেরকে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিল এবং সেখানে চিকিৎসক মতামত দেন আসামিরা ভ্যান ছিনতাইয়ে অভিযুক্ত এবং জনতার দ্বারা লাঞ্ছিত হয়েছে।

আসামিদের বক্তব্য শুনে এবং চিকিৎসকের মেডিকেল রিপোর্ট যাচাই-বাছাই করে আদালতের সন্দেহের উদ্বেগ হয়। পরে ওইদিন মামলার সংবাদদাতা উপ-পরিদর্শক (এসআই) মাহাবুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হোসেন এবং থানায় সেদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরামুজ্জামানকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সশরীরের হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

মামলার সাক্ষীরা বলছেন, গত শুক্রবার ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় গুরুদাসপুরের পৌর কাউন্সিলর মো. মোখলেস দুইজনকে ধরে রাত ২টার দিকে ভ্যান বিক্রির ৫ হাজার টাকাসহ পুলিশে সোপর্দ করে।

ওয়ার্ড কাউন্সিলর মো. মোখলেছ বলেন, জনতার হাতে আটক দুই ছিনতাইকারীর কাছ থেকে তিনি কোন মাদক পাননি। অন্যান্য সাক্ষী এমনকি ভ্যান মালিক ফুরুও বলছেন ছিনতাইয়ের ঘটনার কথা। তবে গাঁজা বা অন্য কোন মাদক পাওয়া যায়নি দাবি তাদের।

তবে পুলিশের এসআই মো. মাহাবুর রহমান এবং জাহিদ হোসেন দাবি করেছেন, পুলিশ আসামিদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে এবং পুলিশের কাছে জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর আছে। আর জব্দ টাকা কাউন্সিলরের কাছে দেওয়া হয়েছে।

image

নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আখতার শামীম আহমেদ রাজু বলেন, কোন আসামির সাজা কমাতে বা বাড়াতে মিথ্যা মামলা বা সাক্ষ্য তৈরি করলে তা আইনে দণ্ডনীয় অপরাধ হবে। তাছাড়া পুলিশ যদি মাদক দিয়ে মিথ্যা মামলায় আসামি আদালতে পাঠায় তবে ওই পুলিশ সদস্যরা অবৈধ মাদক রাখার দায়েও অপরাধী হবেন।

আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, ওইদিন তিনি ছুটিতে থাকায় বিষয়টি ভালো করে জানতেন না। তবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে আসামিদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে এবং সেই মোতাবেক তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আব্দুল মতিন।

আদালতের শোকজ নোটিশ বা কারণ দর্শানোর বিষয়ে জানতে চাইলে আব্দুল মতিন বলেন, আদালতের আদেশের বিষয়ে তিনি জানেন না। আদেশের কপি হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।



একাত্তর/আরএ

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর