এবার মিড-ডে মিলের ডিম খেয়ে ঠাকুরগাঁওয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবার হিসেবে ডিম দেওয়া হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের শরীরে হঠাৎ ফুসকুড়ি ও চুলকানি শুরু হয়। অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাতে তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গীর মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে ৩৪ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো।

টানা দুটি ঘটনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক বলেন, উভয় ঘটনার পর বিদ্যালয়গুলোতে পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলেই শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আগের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের আপডেট জানিয়ে তিনি আরও বলেন, সোমবার অসুস্থ হওয়া ৩৪ জন শিক্ষার্থীর প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, বর্তমানে কেবল একজন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছি; বিষয়টি নিয়ে কেউ আতঙ্কিত নন।

একাত্তর/এসি
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশের মতো উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্কট...
গণমাধ্যমকে সরকারের শত্রু বা প্রতিপক্ষ না ভেবে রাষ্ট্রের পথপ্রদর্শক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা...
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর