শুকনাছড়ার ভাঙা কালভার্টের স্থলে বেইলি সেতু নির্মাণ শুরু

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নালকাটা এলাকার শুকনাছড়ার উপর ভেঙ্গে যাওয়া কালভার্টের স্থলে বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শ্রমিকরা এই নির্মাণকাজ শুরু করেছেন। 


খাগড়াছড়ি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, বেইলি সেতুটি নির্মাণ করতে আরও দুই-তিনদিন লাগতে পারে। 

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) প্রবল বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে কালভার্টটি ভেঙ্গে পড়ায় খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


একাত্তর/জো