পাহাড়ী ঢলে কালভার্ট ভেঙ্গে পানছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০:১৭ পিএম

ভারী বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ী ঢলের স্রোতের তোড়ে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানছড়ি। 

সোমবার (২৫ জুলাই) রাতের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে শুকনাছড়ি ছড়ায় সৃষ্ট স্রোতে কালভার্টটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙ্গে পড়ে।

কালভার্টটি পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নালকাটা এলাকায়। দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর রোয়াজা জানান, বর্ষা মৌসুমে পানির স্রোতে শুকনাছড়ি ছড়ার দুই দিকে তীব্র ভাঙ্গন দেখা দেয়। দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে ছিল প্রধান এই সড়কের কালভার্টটি। সোমবার রাতে কালভার্টটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙ্গে পড়ে। এরপর সকাল থেকেই এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য তনয়দর্শী চাকমা জানিয়েছেন, সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় দূরদূরান্তের সাধারণ যাত্রীরা ছাড়াও এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এলাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে সমস্যা হচ্ছে। তাই অতি দ্রুত এখানে সেতু নির্মাণের দাবি জানান তিনি। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতদিন এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আপাতত সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। এতে কয়েক দিন সময় লাগতে পারে। 

আপাতত ভাইবোনছড়া হয়ে বিকল্প সড়কে ঘুরপথে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। 


একাত্তর/জো 

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়িতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে জেলার  পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের...
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দুই আঞ্চলিক সংগঠন প্রসিত পন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা জেএসএসের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে এখনও পুলিশ...
খাগড়াছড়ি সীমান্তে বিবাদমান পাহাড়ি দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দলের পানছড়ির সংগঠক বলে...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর