কুলাউড়ায় যেকোনো সময় ভাঙতে পারে বেইলি সেতু!

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:১০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে দীর্ঘ পুরোনো ‘বেইলি সেতুটি’ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় প্রতিদিন প্রায় কয়েক'শ গাড়ি ঝুঁকি নিয়ে চলছে। 

স্থানীয়রা বলছেন, পুরোনো এই সেতুটি জোড়াতালি দিয়ে সংস্কার করে সচল রাখা হলেও ঘন ঘন ভেঙে যাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় লেগে থাকে দীর্ঘ যানজট। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন ছোট-বড় গাড়ির সঙ্গে বালু ও পণ্যবোঝাই ট্রাক সেতুর উপর দিয়ে যাতায়াত করে। এছাড়াও, গত দুই বছরে প্রায় পাঁচ থেকে সাত বার ব্রিজের ট্র‍্যানজাম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

গেল ১৮ মার্চ ও ২ জুলাই সেতুটির ট্র্যানজাম ভেঙে যাওয়ায় এ পথ দিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেতুর উপরের অংশে থাকা স্টিলের ৩টি প্লেট খুলে গেলে সড়ক ও জনপথ বিভাগ সেতু দিয়ে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করলেও তা প্রায়ই বিকল হয়ে পড়েছে। 

উপজেলার পৃথিমপাশা, কর্মধা, টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়েই।

দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয়রা একাত্তরকে বলেন, সেতুটি মেরামত করা জরুরি। সেতুটি ভেঙে গেলে জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে অনেক কষ্ট পোহাতে হবে। সেতুটি মেরামত করা না হলে আগামী বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হবে। তাই বর্ষা মৌসুমের আগেই সেতুটি নতুন করে মেরামত করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তারা।

এ ব্যাপারে মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন একাত্তরকে বলেন, বেইলি সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য ডিজাইন তৈরি করা হচ্ছে। ডিজাইন অনুমোদন পাওয়ার পর আশা করছি অচিরেই নির্মাণকাজ শুরু হবে।


একাত্তর/এনএ

নেত্রকোণার দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ব্যাপ্টিষ্ট চার্চ সংস্কারের জন্য আর্থিক অনুদান দিয়েছেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার...
সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন হুঁশিয়ারি দিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে। 
সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আবার আমরা এটাও চাই না একটা দেশ দীর্ঘদিন জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া পরিচালিত হোক। 
প্রয়োজনীয় সব সংস্কার শেষে সরকার নির্বাচন দেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর