ফরিদগঞ্জে এক কেজি গাঁজাসহ দুইজন আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত খোকন ঢালী (২৫) সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বোলাচো এলাকার খালপাড়ের এবং নাঈম হোসেন ওরফে সুজন ঢালী (২৪) একই ইউনিয়নের আইটপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন: অমতে বিয়ের পাঁচ মাস পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৯ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো