অমতে বিয়ের পাঁচ মাস পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০১:২৪ পিএম

নিজের মতের বিরুদ্ধে বাল্যবিয়ের শিকার হয় কিশোরী সুরাইয়া। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চলছিল বাবা-মায়ের বকাঝকা। অবশেষে বিয়ের পাঁচ মাস পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা। 

জানা যায়, নিহত কিশোরীর নাম সুরাইয়া আক্তার, বয়স আনুমানিক ১৫-১৬ বছর, গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে। পাঁচ মাস আগে একই গ্রামের সালেক আকনের ছেলে সোহাগ আকনের (২৮) সাথে সুরাইয়ার বিয়ে হয়। পারিবারিক সিদ্ধান্তের এ বিয়েতে সুরাইয়া রাজি ছিল না। 

স্থানীয়রা বলছেন, সুরাইয়াকে অপ্রাপ্ত বয়সে বিয়ে করে সোহাগ। এটি তার দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।   এসব নানা কারণে সোহাগ ও সুরাইয়ার বনিবনা হচ্ছিল না। তাই বাবার বাড়িতেই থাকছিল সুরাইয়া।  

স্থানীয়রা আরও জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি নিয়ে প্রায়ই সুরাইয়ার সঙ্গে তার বাবা-মায়ের কথা-কাটাকাটি হতো। বৃহস্পতিবারও একই কারণে সুরাইয়ার সঙ্গে তার মা তাসলিমা বেগমের ঝগড়া হয়। এরপর বিকেলে সুরাইয়ার ঝুলন্ত লাশ পাওয়া যায় ঘরের ভেতর। 

আরও পড়ুন: রাজধানীতে চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা উধাও

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুরাইয়ার বাবার বাড়ি চরমোন্তাজের চরআন্ডা গ্রাম থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ। ওইদিন বিকেল পাঁচটার দিকে সুরাইয়া তাদের বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি তার পরিবারের। 

নিহত সুরাইয়ার খালা জেসমিন বেগম মুঠোফোনে একাত্তর সংবাদদাতাকে বলেন, ‘নাবালিকা মেয়েরে বিয়া দিছে। ছেলের দ্বিতীয় বিয়ে। তাই মেয়ের মত ছিল না। মেয়ে বার বার বলছে আমারে ওই জায়গায় বিয়ে দিলে আমি মরে যাবো। আমরা বোন-দুলাভাইরে অনেক বুঝাইছি। কিন্তু কোন বুঝে কাজ হয় নাই। এখন যদি গলায় ফাঁস দিয়াও মইরা (মরে) থাকে তাওতো তাদের কারণে মরছে।’ 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, নিহত কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। 


একাত্তর/জো 

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর