নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পলেরহাট গ্রামের মনির হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৯) ও ফেনী সদর উপজেলার জেরকাচার গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল ওহাব (২২)।
এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো