ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

ঋণের বোঝা সইতে না পেরে নাটোরের বড়াইগ্রামে নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যা করেছে সোহেলা রানা (৩৫) নামের এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে উপজেলার বনপাড়া নতুন বাজারের নিজ বাড়িতে নিজ শয়ন কক্ষে সবার অগোচরে নিজের গলায় তিনি বটি চালান বলে অভিযোগ পরিবারের।

স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানায় বনপাড়া বাজারের মোবাইল ব্যবসায়ী সোহেল রানা ৩০ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল সে। সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরএ