খুলনায় নিজের অস্ত্র দিয়ে গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে তিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ ও সম্রাটের সহকর্মীরা জানান, শনিবার ভোরে সম্রাট বিশ্বাস রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে সেন্ট্রি হিসেবে দায়িত্বরত ছিলেন। ডিউটি চলাকালীন তিনি নিজের কাছে থাকা চাইনিজ রাইফেল কপালে ঠেকিয়ে গুলি চালান। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন।

তবে ঠিক কী কারণে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর