সোনারগাঁয়ে যুবকের ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০১:৪১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

নিহত রাব্বানী চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তুশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি গত ৩ বছর ধরে স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ির ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে ফোন করবে। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো।

তিনি জানান, তার স্বামী রাব্বানী পিয়ালসহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিল।

আরও পড়ুন: বিদেশে যাচ্ছে গাজীপুরের কচু

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর