ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আন্ত:নগর মেঘনা এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ গ্রামের শৈলখালী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল ইসলাম (৫৮) ওরফে নুরু পাগলা উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নুরু পাগলা বাড়ি থেকে বের হয়ে তার গ্রামের পাশে চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাঁটতে আসেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য রেল পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।


একাত্তর/আরএ