বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার মেঘনা নদীতে পাথরবাহী একটি বাল্কহেড ঢেউয়ের তোড়ে ডুবে গেছে। বাল্কহেডে থাকা চার মাঝি ও শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, সুনামগঞ্জ থেকে ৩২০ টন পাথর বোঝাই করে ভোলার দিকে যাচ্ছিল বাল্কহেডটি।
আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে ফুঁসছে সাগর উপকূলে ঝরাচ্ছে বৃষ্টি
পথিমধ্যে মেহেন্দিগঞ্জের উলানিয়ার মেঘনায় ঢেউয়ের কবলে পড়ে সেটি ডুবে যায়।
খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীগঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে জীবিত উদ্ধার করে।
একাত্তর/এসজে