নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হুদা (৪০) রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।
প্রশিকার এরিয়া ম্যানেজার মোতাহার আলী জানান, নুরুল হুদা প্রশিকার বাগাতিপাড়া উপজেলার শাখা ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্ত্রীর অসুস্থতার কারণে ছুটি নিয়ে সকালে স্ত্রীকে রক্ত দেয়ার জন্য নাটোরে যান নুরুল হুদা। পথে বড়হরিশপুর বাইপাস এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আরও পড়ুন: ম্যাগনেট পিলার খুঁড়তে গিয়ে গণপিটুনির পর আটক সাত
ঝলমলিয়া হাইওয়ে থানা ওসি এএলএম মাসুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নুরুল হুদার মরদেহ উদ্ধার করে। সেইসঙ্গে ট্রাকটিকে জব্দ করে চালকের সহকারিকে আটক করা হয়। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।
একাত্তর/এসজে