ম্যাগনেট পিলার খুঁড়তে গিয়ে গণপিটুনির পর আটক সাত

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৩:২৭ পিএম

মোংলায় ম্যাগনেট পিলার খুঁজতে মাটি খোঁড়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে সাত যুবক। 

মঙ্গলবার (১৬ আগস্ট) গভীর রাতে মাটি খুড়ে পিলারের সন্ধান করতে গেলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে রাতেই পুলিশে দেন। 

আটক ব্যক্তিরা হলেন- মোংলা উপজেলার মধ্য হলদিবুনিয়া গ্রামের হযরত আলী (৩০), আমড়াতলা গ্রামের বায়জিদ শেখ (৩৫), মিঠাখালী গ্রামের সেকেন্দার শেখ (২৫), জনি শেখ (২৩), সোনাখালী গ্রামের রতন মণ্ডল (২০), বাগেরহাট সদরের উত্তর কাড়াপাড়া গ্রামের আবুল হাসান (৩৪) ও রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের জসিম গাজী (২৫)। 

তাদের বিরুদ্ধে পুলিশ ৫৪ ধারায় মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

মোংলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রেজা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খড়খড়িয়া গ্রামের বাসিন্দা মারুফ মোল্লার বাড়ীতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাত যুবক মাটি খুঁড়ে ম্যাগনেট পিলারের সন্ধান করছিলো। মাটি খোঁড়া ও লোকজনের আলাপ টের পেয়ে ওই বাড়ীসহ আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে গণপিটুনি দেয়। 

আরও পড়ুন: কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

এরপর স্থানীয় চটেরহাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে চটেরহাট ফাঁড়ি পুলিশ বুধবার সকালে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করেন। 

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, আটক ব্যক্তিদের কাছে কোনোকিছুই পাওয়া যায়নি। তাই তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে। 

এ বিষয়ে আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে 

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর