ভোলার মেঘনা নদীতে পাচারের সময় একটি ট্রলার থেকে আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে এই সয়াবিন তেল জব্দ করা হয়।
জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে একটি ট্রলারে করে পাচারের সময় ১৩ ড্রাম ভর্তি প্রায় আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করে। তবে এর সাথে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একাত্তর/জো