মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত তিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

ভোলার মেঘনা নদীতে জলদস্যুদের ছোড়া গুলিতে হাসান (২৮) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জেলে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার তুলাতলী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৎস্য ব্যবসায়ী মেহেদি ও বাবুল মাঝি জানান, বিকেলে আব্বাস মাঝির ট্রালার নিয়ে ছয় জেলে মাছ ধরতে মেঘনা নদীর তুলাতলী এলাকায় জাল পাতে। সন্ধ্যার জেলেরা যখন জাল টেনে তুলতে শুরু করেন। ঠিক সেই সময় ট্রলারে করে একদল ডাকাত জেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় জেলেরা প্রতিহত করলে জলদস্যুরা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হাসান মাঝি নামে এক জেলের মৃত্যু হয়। 

এছাড়া আহত হন কাঞ্চন, আব্বাস ও আক্তার নামে তিন জেলে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কাঞ্চন ও আব্বাস মাঝিকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 
আহত দুই জেলেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়া হচ্ছে।

আরবিএস
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর