মেঘনায় মাছ ধরার মচ্ছবে বাধা, তিন পুলিশ আহত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

সরকারি নিষেধ না মেনে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার মচ্ছব চলছে। এতে বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ চার জন আহত হয়েছেন। পরে নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার (৯ মার্চ) মেঘনা নদীতে আলাদা অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

আহতরা হলেন- লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহাম্মদ, নৌ পুলিশ সদস্য সুকুমার রায়, জাহাঙ্গীরসহ নৌ-পুলিশের মাঝি জামাল হোসেন।

এদিকে আটক জেলেদের দাবি, সরকারি খাদ্য সহায়তা না পেয়ে মহাজন, ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতেই বাধ্য হয়ে তারা নদীতে নামছেন। 

মজুচৌধুরীহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মো. সোহেল হোসেন জানান, আটক জেলেদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. খোরশেদ সিকাদর তাদের জামিন নাকচ করে জেল হাজতে পাঠান। 

তিনি আরও জানান, এক মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও জাটকাসহ সব ধরনের মাছ পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষেধ করা হয়েছে। এ আইন অমান্য করে কিছু জেলে নদীতে মাছ ধরছিলো। জেলেদের হামলা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেলায় পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলের সংখ্যা প্রায় ৫২ হাজার। সরকারি তালিকায় নিবন্ধিত জেলে ৪৩ হাজার ৪ ৭২ জন। চারটি উপজেলায় মোট ২৮ হাজার ৩৪৪ জেলে পরিবারের জন্য দুই হাজার ২৬৭ মেট্রিক টন জেলে ভিজিএফের চাল চাল বরাদ্দ আসে। এ নিষেধাজ্ঞার সময় থেকে চার মাস প্রতি জেলে ভিজিএফের চাল পাবে ১৬০ কেজি। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষিত এলাকায় মাছ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর