সিরাজগঞ্জে বাজারের ব্যাগে করে ফেলা যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটির বয়স আনুমানিক তিন দিন এবং নবজাতকটি ছেলে শিশু। বর্তমানে শিশুটির কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার কামারখন্দ উপজেলার কৃষ্ণদিয়া এলাকা থেকে নবজাতকটি উদ্ধার কহয়।
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে এক নারী মাঠে হাঁস চরাতে শিশুর কান্নার আওয়াজ পান। পরে কাছে গিয়ে দেখেন বাজারের ব্যাগের মধ্যে একটি নবজাতক। পরে খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করি।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি বৃষ্টিতে ভেজায় নিউমোনিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা আছে। তাই পর্যবেক্ষণে রাখতে হবে।
আরও পড়ুন: গায়ে আঘাতের চিহ্ন নিয়ে সৈকতে এলো জীবিত ডলফিন
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, উদ্ধার শিশুর চিকিৎসা চলছে। পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসি