এক লাখেরও বেশি রোহিঙ্গার সমাবেশ, বিশেষ দোয়া

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ৫ম বছরকে ঘিরে ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। এইদিনটিকে গণহত্যা দিবস আখ্যা দিয়ে সমাবেশ থেকে তারা বলেন, প্রত্যাবাসন থমকে গেছে। কিন্তু তারা নিজ দেশে ফিরতে চাই নাগরিক অধিকার নিয়ে। বিশ্বকে রোহিঙ্গা ইস্যুতে তাদের অবস্থান পরিস্কার করার অনুরোধ জানান রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সমাবেশে এক লাখেরও বেশি রোহিঙ্গা জমায়েত হয়েছে।

শিশুদের হাতে হাতে নিজ দেশ মিয়ানমারের পতাকা। ফেস্টুনে লেখা ‘we want justice, we want to back home.’

রোহিঙ্গা শিশুরা বলছেন, তারা নিজের দেশে ফিরে যেতে চান। সেখানে খেলতে চান, পড়তে চান।

বেশ কয়েকজন রোহিঙ্গা আবার বাংলাদেশের প্রশংসা করেন। তাদের বক্তব্য, এই দেশ তাদের বুকে আগলে রেখেছে, নতুন জীবন দিয়েছে।

তবে রোহিঙ্গা নেতারা মনে করেন, প্রত্যাবাসন থমকে গেছে। কারণ মিয়ানমার তাদের ফেরত নিতে চায়না। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে জোরালোভাবে।

আরও পড়ুন: মৌলভীবাজারে বাগানগুলোতে আজও কাজে যোগ দেননি চা শ্রমিকেরা

সাধারণ রোহিঙ্গারা বলছেন, ক্যাম্পে কিছু সংঘাত সংঘর্ষ তাদের জীবনকে অতিষ্ঠ করছে।

২৫ আগস্টকে গণহত্যা দিবস আখ্যা দিয়ে কুতুপালংয়ের দুটি স্থানে আজ সমাবেশ করে রোহিঙ্গারা। সমাবেশ শেষে আয়োজন করা বিশেষ প্রার্থনার।


একাত্তর/আরএ