মৌলভীবাজারে বাগানগুলোতে কাজে যায়নি চা শ্রমিকেরা

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:০৯ পিএম

চা শ্রমিকের আন্দোলনের আজ ১৭ তম দিন। এই ১৭ দিনে বিভিন্ন ভাবে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে তিন দফা বৈঠক হওয়ায় পরও কোন সমাধান হয়নি। সাধারণ শ্রমিকদের একটাই দাবী তিনশ টাকা মজুরি দিতে হবে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হবে। 

এদিকে কর্মবিরতির পাশাপাশি বৃহস্পতিবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগানে  চা বাগানের চা শ্রমিক সন্তানদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুল ও কলেজ ছাত্ররা। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম অধিদপ্তরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সকল চা বাগানের পঞ্চায়েত সভাপতি ও সম্পাদকদের নিয়ে মিটিং করেছেন শ্রম অধিদপ্তরের উপ পরিচালক নাহিদুল ইসলাম। 

তিনি বলেছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে। এনিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। আশা করা যায় অচিরেই এই সমস্যার সমাধান হবে। 

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাগান পরিদর্শন করে কাজে যোগ দেওয়ার অনুরোধ করা হলেও উল্টো একযোগে  কর্মবিরতিতে নেমেছেন শ্রমিকরা। ফলে আজও কোন বাগানে কাজ হয়নি। বন্ধ রয়েছে চা বাগানের কারখানা। 

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার  জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে এক বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী আসন্ন দূর্গাপূজার আগে নতুন মজুরি ঘোষনা করবেন। তার আগ পর্যন্ত চলমান ১২০ টাকা মজুরী রেখেই কাজে যোগ দেয়ার অনুরোধ করা হয় চা শ্রমিকদের। সেই প্রস্তাব মেনে প্রথমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও একদিন পর আবারও কর্মবিরতিতে নামেন শ্রমিকরা। 


একাত্তর/এআর

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর