নুডলসের সঙ্গে শিশুর গলায় ঢুকে গেলো সেফটিপিন

নাটোর নুডলস খেতে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর গলায় সেফটিপিন বিঁধেছে। আহত শিশুটিকে প্রথমে রাজশাহী ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার বড়ো বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির সোহানা আক্তার জিদনী (৩)। সে লালপুরের বড়ো বাঁধ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির বাবা জানান, বুধবার রাতে স্ত্রী জুলেখা বেগম মেয়েকে নুডলস খাওয়াচ্ছিলেন। হঠাৎ কী যেন আটকে যায় মেয়ের গলায়। শিশুটি তখন বমি করতে থাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর সেখান থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক্স-রে করে দেখা যায়, শিশুর খাদ্যনালীতে একটি সেফটিপিন আটকে আছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিস্টার ডা. নাজমুল হাসান জানান, সেফটিপিন বের করার যন্ত্রটি নষ্ট হয়ে গেছে। তাই শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্কুলের টয়লেট থেকে শিক্ষার্থীর নগ্ন মরদেহ উদ্ধার

তিনি জানান, শিশু সোহানার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।


একাত্তর/এসি