কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ আগস্ট) দুপুর একটায় সৈকতে জিরো পয়েন্টের পশ্চিম পাশে সওজ ডাক বাংলোর সামনে থেকে মরদেহটি  উদ্ধার করা হয়। 

পুরোপুরি গলিত হওয়ায় মরদেহের পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি। তবে এটি একটি পুরুষের মরদেহ বলে নিশ্চিত করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগর থেকে মরদেহটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা, ঝড়ের কবলে পরে সাগরে নিখোজ কোনো জেলের মরদেহ হতে পারে এটি।

আরও পড়ুন: রাজধানীতে নকল জুস তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। তবে গলিত হওয়ার কারণে আপাতত কিছু বলা যাচ্ছে না। মরদেহ  ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।


একাত্তর/আরবিএস