২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানায় মুলতবি থাকা ২১টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশের একটি টিম। 

সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, তোফাজ্জল শেরপুর জেলার শেরপুর সদরের সুরুজ আলীর সন্তান। 

আরও পড়ুন: কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত পলাতক থাকা তোফাজ্জল চট্টগ্রামে প্রতারণা, চেক ডিজঅনারসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামি তোফাজ্জল হোসেন'কে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।


একাত্তর/জো