শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

শেরপুরের না‌লিতাবাড়ী‌তে মোবাইলের পুরনো ব্যাটারি নিয়ে খেলার ছলে চার্জ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নন্নী পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আল-আমিন (৭) ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, আল-আমিন দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে পুরাতন মোবাইলের ব্যাটারি নিয়ে খেলতে থা‌কে। খেলার একপর্যায়ে সোলার সিস্টেমের ব্যাটারির লাইনে নিজের হাতে থাকা ব্যাটারি চার্জ করার জন্য চেষ্টা করে শিশুটি। এসময় সোলার লাইনের সাথে বৈদ্যুতিক কানেকশন থাকায় সেখানে হাত দেওয়া মাত্রই সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো