প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবু মিয়া (২৮) ওই গ্রামের নুর হোসেনের ছেলে। 

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বাক-প্রতিবন্ধি (১৬) ওই কিশোরী বাড়িতে একাই ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবু ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষিতার মা ঘটনাটি দেখে চিৎকার করলে ধর্ষক বাবু পালিয়ে যায়। 

এ ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) ধর্ষিতার মা বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ভুক্তভোগী কিশোরীর মা জানান, ধর্ষক বাবু তার মেয়েকে বিভিন্ন সময়ে কৌশলে ধর্ষণ করে আসছিল। অনেকের কাছে বিচার চেয়েও বিচার পাননি তারা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক বাবুকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর