ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আরো ১৩৫ জন সহ ৩ দিনে ২১৮ জন দেশে ফিরলো। এদের মধ্যে এক নারী সহ ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারত ফেরত এসব যাত্রীদেরকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
বুধবার ১৯ মে সকলা ৯টা থেকে বেলা সাড়ে ৫টা পর্যন্ত ভারতের গেদে হয়ে ১৩৫ জন নারী পুরুষ ও শিশু চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যাত্রীদের তথ্য ও নমুনা সংগ্রহ এবং ইমিগ্রেশন শেষে তাদেরকে ১৪ দিনের কোয়ারান্টাইনের জন্য মাইক্রোবাসে বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য এই চেকপোস্ট দিয়ে গত ১৭ মে ১১ জন, ১৮ মে ৭২ জন এবং গতকাল ১৯ মে পর্যন্ত ১৩৫ জনসহ মোট ২১৮ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলো।
এদিকে ভারত থেকে আগত যাত্রীদের মধ্যে এক নারীসহ মোট ৩ জনের দেহে করেনা সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, ভারত থেকে আগত যাত্রীদের সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং এক নারীসহ তিন জন করোনা শনাক্ত ব্যাক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনের আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে।
এদিকে জয়নগর চেকপোস্টে সার্বিক ব্যবস্থা ভালো না থাকা এবং লোকবল কম থাকায় কাজে ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ এসেছে।
একাত্তর/এআর