চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ চারজন আটক, জরিমানা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমনগরের কয়রাডাঙ্গা মোড় থেকে একটি ট্যাঙ্ক লরি ও তেলভর্তি ড্রামসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—তেল মজুতকারী ব্যবসায়ী টিটন আলী (৩৭), ট্রাকচালক আলী হোসেন (৫৩), চালকের সহকারী রায়হান (২৮) ও মোজাম হোসেন (৫০)। অভিযানে জড়িতদের ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, গোপন খবরে রাতে কয়রাডাঙ্গা-খাদিমনগর রাস্তায় অভিযান চালানো হয়। এসময় ট্যাঙ্ক লরি থেকে ড্রামে তেল ভরার সময় আট ব্যারেল পেট্রলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। জব্দ করা ট্যাঙ্ক লরি ও ড্রামগুলোতে সব মিলিয়ে প্রায় ৯ হাজার লিটার অকটেন ও পেট্রল রয়েছে।

পুলিশ জানায়, জব্দ করা এসব জ্বালানি তেল বাইরে কোনো জেলা থেকে চুয়াডাঙ্গায় আনা হয়েছিলো। খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশে এগুলো মজুত করা হচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর