দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫ মেইন পিলার ও ৩১৪/৮ সাব-পিলারের কাছে ভারতীয় হরিওলপুর তেলিয়াপাড়া এলাকায় এক বাংলাদেশি তরুণ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত তরুণ মিনহাজুল ইসলাম মিনার (১৮) খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। বর্তমানে তার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।
কমলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করার কথা রয়েছে।
আরও পড়ুন: ছেলের বাড়ি থেকে মায়ের ফাঁসে ঝুলন্ত মরদেহ উদ্ধার
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, নিহত মিনহাজুল চোরাকারবারি দলের সদস্য ছিল।
দিনাজপুর সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনাটি শুনেছেন। বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/জো