ছেলের বাড়ি থেকে মায়ের ফাঁসে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ছেলের বাড়ি থেকে বৃদ্ধা মায়ের ফাঁসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়া পৌর এলাকার লক্ষণহাটী মহল্লায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বৃদ্ধা রহিমা বেগম (৭০) লক্ষণহাটী মহল্লার মজিবর রহমানের মা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার লক্ষণহাটী মহল্লায় ছেলে মজিবর রহমানের সাথেই থাকতেন তার মা রহিমা বেগম। সকালে বাড়ির সামনের একটি পেয়ারা গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। 

আরও পড়ুন: মহানন্দা নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে রহিমা বেগমের মৃত্যু হয়েছে তা অনুসন্ধানে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর