নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, চেকজালিয়াতিসহ বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ৩ মাসের সাজাপ্রাপ্ত মাছুমাবাদ এলাকার আলী আজগরের ছেলে আনোয়ার হোসেন (৫০)। ৬ মাসের সাজাপ্রাপ্ত পাড়াগাও এলাকার নাজিমউদ্দিনের ছেলে সুরুজ (৪০)। এক বছরের সাজাপ্রাপ্ত দাউদপুর পুটিনা এলাকার মোন্তাজউদ্দিনের ছেলে সোহেল রানা (৩৪)। ৬ মাসের সাজাপ্রাপ্ত হিরনাল এলাকার ফজলুল হকের ছেলে মোশারফ হোসেন (৪২) ও এক বছরের সাজাপ্রাপ্ত দড়িকান্দি এলাকার বুলবুলের ছেলে বাদল ফরাজি (৩৪)।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
একাত্তর/এআর