ঝিনাইদহে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হলো ঝিনাইদহের সদর পৌরসভার নির্বাচন। নির্বাচনটি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

রোববার (১১ সেপ্টেম্বর) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান নারিকেল প্রতীকে হিজল পেয়েছেন ২৫ হাজার ৬৯১ ভোট। আর নৌকা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৬১৬ ভোট।

তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল। 

আরও পড়ুন: সাভারে ভেস্তে যাওয়া দুর্গাপূজার হাল ধরলেন ইউপি চেয়ারম্যান

নির্বাচন কর্মকর্তা আরও জানান, ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। ভোট পড়েছে প্রায় ৫৭ শতাংশ। 

এ নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ৮৩জন কাউন্সিলর প্রার্থী ভোট  যুদ্ধে অংশ নিয়েছিলেন। মোট ভোটার ছিল ৮২ হাজার ৬৯৫ জন। 


একাত্তর/এসি