নারায়ণগঞ্জে রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হাত, পা বাঁধা অবস্থায় এক অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া এলাকার একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম ফেরদৌস। তিনি শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সকালে রাস্তার পাশে মরদেহ দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার

তিনি বলেন, ধারনা করা হচ্ছে অটোরিকশার চালক ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


একাত্তর/এসি