চুয়াডাঙ্গায় বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৩ পিএম

চুয়াডাঙ্গায় জেলা পরিষদ ডাকবাংলার একটি কক্ষ থেকে বিআরটিএ’র এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিআরটিএ’র ওই কর্মকর্তার নাম সাইফুল্লাহ বাহার (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গারই উপজেলার পূর্বভাকুম গ্রামের মুক্তার হোসেনের ছেলে। বাহার চুয়াডাঙ্গায় বিআরটিএ’র ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ও বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের এডি আইনুলহুদা চৌধুরী জানান, রোববার অফিস চলাকালে বাহার জানায় তার জ্বর এসেছে। এসময় ছুটি নিয়ে তার বরাদ্দের চুয়াডাঙ্গা জেলাপরিষদের কপোতাক্ষ শয়ন কক্ষে চলে আসেন। সোমবার অফিস না এলে ফোনে তার খোঁজ নেওয়া চেষ্টা করা হয়। কিন্তু ফোনে না পেয়ে সকালে তার খোঁজ নিতে কক্ষে গিয়ে খোঁজ নেওয়া হয়। এ সময় দেখা যায় তার রুম ছিটকিনি দেওয়া। পরে রুমের খোলা জানালা দিয়ে দেখা যায় তিনি খাটের ওপর চিত হয়ে পড়ে আছেন। 

এসময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে রকি হত্যায় প্রধান দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

তারা বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বলা যাবে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। 


একাত্তর/এসি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর