মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙন ঝুঁকিতে রয়েছে বালিগাঁও-ডহুরী খালের তীরের তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। কয়েক বছর আগে থেকে খালের পাড় ভাঙতে থাকলেও, এবার বেড়েছে এর তীব্রতা। তীর ভেঙে বেড়েছে খালের প্রশস্ততা।
বিদ্যালয় তিনটির শিক্ষকরা জানান, সবসময়ই এই খাল দিয়ে চলে বালুর জাহাজ। এসব জাহাজের বিকট শব্দে ক্লাস নিতে কষ্ট হয় তাদের। আর অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর জাহাজ চলাচলের ফলে এবার দুই তীরের ভাঙন মাত্রা বেড়েছে।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঝুঁকিতে থাকায় শিশুদের মতো অভিভাবকদের মনেও বাড়ছে আতঙ্ক। আর এসব কারণে তিনটি বিদ্যালয়ের ছয়শ শিক্ষার্থীদের মধ্যে কমে গেছে প্রায় ৭০ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষককে জবাই করে হত্যা, খুনি আটক
লৌহজং উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দীন জানান, তিনটি বিদ্যালয়ের মধ্যে দুটি বিদ্যালয়ে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছে। তবে বিদ্যালয় বাঁচাতে গাইড ওয়াল চেয়ে চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে।
উল্লেখ্য, লৌহজংয়ে খলাপাড়া, কাজীর গাঁও এবং ডহুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ভাঙন ঝুঁকিতে আছে বালিগাঁও ডহুরী খালের দুই কিলোমিটার এলাকার কয়েকশ বসতবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
একাত্তর/জো