কিশোরগঞ্জে কৃষককে জবাই করে হত্যা, খুনি আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

কিশোরগঞ্জ সদরে পূর্ব বিরোধের জেরে এক কৃষককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর পর হত্যাকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার কৃষক শফিকুল ইসলাম (৩২) ওই এলাকার আব্দুল হেকিমের ছেলে। ঘটনার সময় বাড়ির অদূরে তার আমন জমিতে নিড়ানি দিচ্ছিলেন তিনি।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আমনের জমিতে নিড়ানি দেয়ার সময় শফিকুলকে একই এলাকার সন্ত্রাসী ও মাদকাসক্ত রাজন মিয়া ও তার লোকজন প্রথমে পেটে ছুরিকাঘাত ও পরে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দৌড়ে পালানোর সময় স্থানীয়রা ঘাতক রাজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের ভাই মতিউর রহমান জানান, প্রায় এক বছর আগে তাদের বাড়িতে চুরি হয়। রাজন মিয়ার বাড়িতে চুরির মালামাল পাওয়া গেলে গ্রাম্য সালিশে রাজন মিয়াকে জরিমানা করা হয়। এরপর থেকেই তাদের সাথে রাজন মিয়ার বিরোধ ছিল। এর জেরে প্রায়ই রাজন মিয়া তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। এ বিরোধের জেরেই শফিকুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, রাজন মিয়া এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি সারাক্ষণ মাদকাসক্ত থাকেন।

আরও পড়ুন: চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চিত্রগ্রাহকের মৃত্যু

এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন হোসাইন ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন হোসাইন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো বাতাসে মালবাহী ট্রলি উল্টে -এর চালক নিহত হয়েছেন।
শেরপুরে নিজ বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।জানা গেছে, নিহত ওই বৃদ্ধের নাম...
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন সাবেক এক ইউপি সদস্য। রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ...
কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্ধু ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত হয়েছে। এতে তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। শুক্রবার (৬ জানুয়ারি)...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর