ফলের গোডাউ‌নের আড়ালে ফেন‌সি‌ডিল ব‌্যবসা

কু‌মিল্লা চকবাজার সিটি সুপার মার্কেটের নিচতলায় বকশী সুইটস এন্ড ফল ভাণ্ডারের গোডাউ‌ন থে‌কে ৭ লাখ ২০ হাজার টাকার ৪শ’ ৮০‌ বোতল ফেন‌সি‌ডিলসহ সুমন হোসেন না‌মের এক মাদককারবা‌রিকে গ্রেপ্তার ক‌রে জেলা ডি‌বি পু‌লিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা এর একটি টিম গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত আসামি মো. সুমন হোসেন জেলার ম‌নোহরগঞ্জ উপ‌জেলার না‌থের‌পেটুয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কু‌মিল্লা নগ‌রের ২য় মুরাদপুর, নাজিরের বাড়ির ভাড়ায় বসবাস ক‌রতেন।

জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের ওসি রা‌জেশ বড়ুয়া বি‌পিএম জানান, গ্রেপ্তারকৃত আসামী মো. সুমন হোসেন (৩০) নগ‌রের চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নিচ তলায় গোডাউন ভাড়া করে মাদককারবার চালাতো। গত শ‌নিবার রাতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর একটি টিম কোতয়ালী মডেল থানাধীন চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নিচ তলায় গ্রেপ্তারকৃত আসামী মো. সুমন হোসেনের(৩০) ভাড়াকৃত একটি গোডাউনের মধ্যে অভিযান চালিয়ে ৪৮০ (চারশত আশি) বোতল ফেনিসিডিল উদ্ধার করে। এর আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

মো. সুমন হোসেনকে উদ্ধারকৃত ফেনিসিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদকালে ডি‌বি পু‌লিশ‌কে জানায়, সুমনের ‘বকশী সুইটস এন্ড ফল ভান্ডার’ নামে চকবাজার এলাকায় একটি ফলের দোকান আছে। উক্ত গোডাউনটি সুমন জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়ায় গ্রহণ করে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করে থাকে। এতে তাকে সহায়তা করেন মো হাসান (৩৮)। যিনি বর্তমানে পলাতক।

আরও পড়ুন: প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

বোরবার দুপু‌রে সুমন ও হাসা‌নের বিরু‌দ্ধে কু‌মিল্ল‌া কোতয়ালী মডেল থানার মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।


একাত্তর/আরএ