প্রশাসনের আশ্বাসে রাঙামাটিতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের গ্রেপ্তারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে রাঙ্গামাটি শহরের অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে এক বিক্ষোভ মিছিল করে সেখান থেকে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এসময় শিল্পকলা একাডেমি প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সিএনজি চালকরা। এসময় পুরো সড়কজুড়ে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

এদিকে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরী সভা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুসহ পদস্থ কর্মকর্তারা।

image


এদিকে সকাল থেকে রাঙ্গামাটি জেলায় শহরে একমাত্র যাত্রী পরিবহন সংস্থা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সিএনজি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে রাঙ্গামাটির সাধারণ মানুষ বেড়াতে আসা পর্যটকরা। হঠাৎ করে সকাল থেকে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় এবং শহরে বিকল্প কোন যানবাহন না থাকায় স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, অফিসগামী চাকুরী জীবীরা পায়ে হেটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। 

আরও পড়ুন: চট্টগ্রামে পরিত্যক্ত বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার 

দুপুর সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলে রাঙ্গামাটিবাসী। আবারও সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়িয়ে দেয়া এবং শনিবার রাতে সিএনজি চালকের উপর হামলা ও সিএনজি ভাংচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে রাঙ্গামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। 

একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর