রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলায় দুইজনের জামিন নাকচ

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত দুই আসামির জমিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

‌তারা হলেন- মামলার দুই নম্বর আসামি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক মোহাম্মদ জীবন ও গাড়ি চালক আব্দুস সবুর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানের নির্দেশ দেন বিচারক ফয়সাল তারেক।

এর আগে সকালে দুই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করে জামিনের আবেদন করা হয়।  

জানা যায়, একই দিন ভোর চারটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউজ থেকে আসামি জীবন ও সবুরকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে সার আত্মসাতে দুদকের মামলা

প্রসঙ্গত গত পাঁচ সেপ্টেম্বর বিএমডিএর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি সম্প্রচার চলা অবস্থায় এটিএন নিউজের দুই সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেল ইসলাম হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।


একাত্তর/এসি